রামগতিতে বঙ্গবন্ধু’র স্মরণে র‌্যালি ও শোক সভা অনুষ্ঠিত

রামগতি প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও শোক সভার আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার(১৫ আগষ্ট ,১৮) উপজেলার আলেকজান্ডার পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বঙ্গবন্ধুর স্মরণে একটি র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল মাঠে শেষ হয়। এসময় এক শোক সভা অনুষ্ঠিত হয়।

রামগতি উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য আবদুলাহ আল মামুন এমপি।বিশেষ অতিথি ছিলেন,  রামগতি পৌর মেয়র এম মেছবাহ উদ্দিন,  উপজেলা যুবলীগের আহ্বায়ক মেছবাহ উদ্দিন হেলাল, যুগ্ম আহ্বায়ক শাহ মো. রাকিব, পৌর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জিয়া উদ্দিন (জিপু) ও যুগ্ম আহ্বায়ক শামিম আহমেদ প্রিন্সসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মানবভোজের আয়োজন করা হয়।