জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কোরআনখানী ও গণভোজের আয়োজন করে লক্ষ্মীপুরের মেয়র আবু তাহের

লক্ষ্মীপুর প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কোরআনখানী, দোয়া ও গণভোজের আয়োজন করেছে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলাহাজ্ব আবু তাহের।
বুধবার (১৫ আগস্ট) দুপুরে শহরের তন্তুবায় সমিতি বিল্ডিং সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহ্জাহান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্যা আল নোমান, পৌরসভার সচিব মো. আলাউদ্দিনসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।
প্রায় দশ হাজার (১০,০০০) লোকের অংশগ্রহনে এক বিশাল গণভোজ অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন মসজিদের আলেম, ওলামা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
