৬৮ দিনের মধ্যে চাটখিল বাজারে ফের আগ্নিকান্ড !

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :

৬৮ দিনের মধ্যে আবারো চাটখিল পৌর বাজারে ভয়াবহ আগ্নিকান্ডে পুড়ে ছাই হলো আরো ৪ টি দোকান।

বুধবার(১২,সেপ্টেম্বর) শেষ রাতে দ্বিতীয় দফায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর আগে একই বাজারের পাশাপাশি স্থানে ৪ জুলাই আরেক ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি দোকান সম্পুর্ন পুড়ে যায়। সে সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ১০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয় বলে দাবি করেন।
বুধবার শেষ রাতে সংগঠিত অগ্নিকান্ডে মাধুরী গার্মেন্টস,দিদার ক্লথ স্টোর, মুনলাইট টেইলার্স এবং একতা স্টোর নামের চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মিভুত হয়।
চাটখিলে একটি ফায়ার স্টেশান সার্ভিস নির্মানের লক্ষে ভবন নির্মান কাজ সমাপ্ত হয়ে দীর্ঘ দিন তা পড়ে থাকলেও রহস্যজনক কারনে তা উদ্বোধন না হওয়া এবং কার্যক্রম শুরু না করায় স্থানীয় ব্যবসায়ী তথা জনগনের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
এ দিকে বৃহস্পতিবার উপজেলা আইন শৃংখলা কমিটির মিটিংয়েও ফায়ার স্টেশানটি চালু না হওয়ায় ক্ষোভ জানিয়ে বক্তব্য দিতে দেখা যায়।
বৃহস্পতিবার চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল পৌর সভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আগ্নিকান্ডের স্থান পরিদর্শন করেছেন বলে জানা যায়।