নৌকা প্রতীকে ভোট চেয়ে লক্ষ্মীপুরে যুবলীগের লিপলেট বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে নৌকা প্রতীকে ভোট চেয়ে জনসাধারণের মাঝে লিপলেট বিতরণ করেছে স্থানীয় যুবলীগ।

শুক্রবার বিকালে সদর উপজেলার মান্দারী বাজারে মান্দারী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কর্মসূচী পালন করা হয়। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের হাতে নৌকা প্রতীক সম্বলিত লিপলেট তুলে দেন নেতাকর্মীরা

মান্দারী ইউনিয়ন যুবলীগ কর্তৃক আয়োজিত কর্মসূচীতে অংশগ্রহণ করেন, মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদুজ্জামান বেগ বাবলু, সাধারণ সম্পাদক মো. মাসুদ, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী, সদর পূর্ব যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, যুগ্ম আহ্বায়ক মমিন উল্যাহ, মান্দারী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুর রহিম মিন্টু, যুগ্ম আহবায়ক কুদ্দুস পাটোয়ারী, ইয়াসিন মিয়া, আবু ছিদ্দিক স্বপন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেব, শেখ রাসেল, মান্দারী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক নাইমুল ইসলাম রানা প্রমুখ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মসূচী পালন করা হয়