লক্ষ্মীপুরে বিশ্ব এইডস দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
‘এইচআইভি পরীক্ষা করুন; নিজেকে জানুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলায় পালিত হয় বিশ্ব এইডস দিবস।দিবসের কর্মসূচীর মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা।এইচআইভি এইডস সম্পর্কে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার চালাতে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি।১৯৮৮ সালে আন্তর্জাতিক এইডস সোসাইটি গঠনের পর থেকেই ১ ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস হিসেবে ঘোষণা করা হয়।এরপর থেকে বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
শনিবার(১ডিসেম্বর,২০১৮)সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বিভিন্ন বেসরকারী সংঠনের সহযোগিতায় ও অংশগ্রহনে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহমদ এর সভাপতিত্বে এমওসিএস ডাঃ মোঃ আরিফুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোঃ নিজাম উদ্দিন।সভায় আরও বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নির্বাহী পরিচালক ও প্রতিনিধিবৃন্দ।
দিবসের গুরুত্ব তুলে ধরে সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে এইডস প্রতিরোধ ও নির্মূলে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা ও উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
