‘‘ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে”-এ এম মাহবুব উদ্দিন খোকন

চাটখিল (নোয়াখালী)প্রতিনিধি :

ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী করেছেন সুপ্রিম কোট আইনজীবি সমিতির সাধারন সম্পাদক বিএনপি’র যুগ্ম মহাসচিব নোয়াখালী ১ (চাটখিল সোনাইমুড়ী) বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার(৩০নভেম্বর,২০১৮) চাটখিল উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের দ: মোহাম্মদ পুর নামক স্থানে ছাত্রদলের নেতা মনির হোসেন কে অপহরণের প্রতিবাদে এক প্রতিবাদ সভায় ইসি কে উদ্দেশ্য করে এই দাবী করেন।

মোহাম্মদ পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির হোসেন কে অপহরণ প্রসংগে তিনি বলেন ভোটের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই মনির কে অপহরণ করে নির্যাতন চালানো হয়েছে, এই জন্য আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী মানিক কে দায়ী করে তিনি বলেন এর আগেও হত্যার উদ্দেশ্যে পরান পুরের সোলায়মান হোসেন লিটনের উপর একই ভাবে হামলা চালানো হয়েছে, পূর্বে উপজেলা এবং ইউপি নির্বাচনে তার বাহিনী দিয়ে বিভিন্ন কেন্দ্র দখলে নিয়েছে।
প্রশাসনের উদ্দেশ্য করে তিনি বলেন, মানিক কে  জিজ্ঞাসাবাদ  করলেই অপহরণে জড়িত সকল কে চিহ্নিত করা যাবে। মনির কে অপহরণে ব্যবহৃত অবৈধ অস্ত্র গুলো সহ সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে মনিরের অপহরণে জড়িতদের গ্রেফতারের দাবী জানায়, তিনি বলেন আমি ডিসি সাহেবকে বলেছিলাম নির্বাচনের সমতল পরিবেশ নেই আমার মনোনয়ন জমা দিবো না, তিনি আমাকে সুষ্ঠ পরিবেশের নিশ্চিয়তা দিয়ে ছিলো, কিন্তু বাস্তবে তা দেখতে পাচ্ছি না,যদি থাকতো তাহলে মনিরের অপহরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করতো এবং অপরাধীদের গ্রেফতার করতো। আওয়ামীলীগ কে উদ্দেশ্য করে তিনি বলেন মনিরের অপহরণে ঘটনায় প্রমান করে আপনাদের কোন জন সমর্থন নেই, তাই আপনারা আমাদের নেতাকর্মীর উপর হামলা চালাচ্ছেন, যদি এতই উন্নয়ন করে থাকেন? তাহলে সুষ্ঠু ভোট করতে ভয় পাচ্ছেন কেনো প্রশ্ন রাখেন?

এই সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপি’র সভাপতি আমোয়ার হোসেন,সিঃ সহসভাপতি শাহজাহান রানা,সাধারন সম্পাদক এড: আবু হানিফ, যুগ্ম সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, চাটখিল পৌর সভাপতি ও সাবেক মেয়র মোস্তফা কামাল সাধারন সম্পাদক দেওয়ান শামছুল আরেফিন শামিম, উপজেলা যুবদলের সভাপতি আনিস আহমেদ হানিফ উপজেলা ছাত্রদলের সভাপতি ইউসুফ উন নবী বাবু প্রমুখ।