লক্ষ্মীপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়।দিবসের কর্মসূচীর মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা।
রবিবার(২ডিসেম্বর,২০১৮) সকালে ১০.০০ ঘটিকার সময় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর কর্মরত সহযোগী সংস্থা সমুহ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালিটি সদর উপজেলার সামনে থেকে শুরু হয়ে ঢাকা- রায়পুর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কৃষি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় ঐতিহ্য কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়াকাস সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সভাপতিত্বে ও ইসোলপ সংস্থার নির্বাহী পরিচালক নূর মোহাম্মদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ হাফিজ উল্যাহ।সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আর্ন্তজাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সেডো সংস্থার নির্বাহী পরিচালক হোসেন চৌধুরী ও গ্রাউস সংস্থার নির্বাহী পরিচালক রাশেদ আলম ভুইয়া। আলোচনা সভায় বিভিন্ন সংস্থার সুবিধাভোগী ও গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধিক পরিচালিত একটি প্রতিষ্ঠান। যা সারা দেশে ১১৫০ টি সহযোগী সংস্থার মাধ্যমে তৃণমুল পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সরকারের এসডিজি বাস্তবায়নে বিশাল সহায়ক ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানটি।
লক্ষ্মীপুরে এনজিও ফাউন্ডেশনের অনুদানে পরিচালিত সংস্থা সার্জ, গ্রাউস, ইসোলপ, সিডব্লিউডিএ ও সোডা সংস্থা ৫টি কর্মসূচী নিয়ে কাজ করে আসছে। সংস্থাগুলো স্যানিটেশন, আয়বর্ধন কর্মসূচীর আওতায় ছাগল পালন, সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ ইত্যাদি কাজ করে আসছে।
