লক্ষ্মীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার(১৪ডিসেম্বর)সকাল ১০.০০ঘটিকার সময় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব এলাহী সানি প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।