লক্ষ্মীপুরের ৩ কৃতি নারীকে সম্মাননা প্রদান করল লক্ষ্মীপুর জেলা পুলিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি :
জাতীয় পর্যায়ে বিভিন্ন অঙ্গনে অবদান রাখায় লক্ষ্মীপুরের ৩ কৃতি নারীকে সম্মাননা প্রদান করল লক্ষ্মীপুর জেলা পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল)সন্ধ্যায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ লাইনস মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ এস এম রোকন উদ্দিন ও অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ আহম্মদ সহ অতিথিবৃন্দ কৃতি এই তিন নারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননা পাওয়া ৩ নারী হলো এভারেস্ট বিজয়ী নিশীত মজুমদার, জাতীয় অঙ্গনের নাট্যাভিনেত্রী হুমায়রা হিমু ও ভ্রমন পিপাসু নাজনিন আক্তার। তাঁরা সকলেই লক্ষ্মীপুরের বাসিন্দা।

এ উপলেক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ.স.ম.মাহাতাব উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল, মিল্ক ভিটার সাবেক পরিচালক মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র মো. আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্উদ্দিন টিপু, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সহ জেলার বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিবৃন্দ।