চাটখিলে বিএনপি’র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় বিএনপি’র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার(৩১,মে) চাটখিল উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে চাটখিল বাজারের আলিম মাদরাসা রোডের ৩য় তলায়  উপজেলা দলীয় কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপি’র সহ-সভাপতি ও চাটখিল উপজেলা বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন,বিশেষ অতিথি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট আবু হানিফ,পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক দেওয়ান সামছুল আরেফিন শামিম ও উপজেলা যুবদলের সভাপতি আনিস আহমেদ হানিফ প্রমুখ।