কমলনগরে মেঘনার ভয়াবহ ভাঙ্গন থেকে নদী তীর রক্ষা বাঁধের দাবীতে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় মেঘনার ভয়াবহ ভাঙ্গন থেকে কমলনগর- রামগতি রক্ষা ও দ্রুত নদী বাঁধের দাবীতে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।
রোববার(৯জুন) দুপুরে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ সংগঠন আয়োজিত হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে হাজার হাজার বিক্ষুব্দ জনতা।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুস সাত্তার পলোয়ান, জেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব।
এর আগে গত তিন দিন যাবত নদী তীর রক্ষা বাঁধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছে স্থানীয় ভিটে বাড়ী হারা হাজার হাজার মানুষ।
বক্তারা দাবী করে বলেন, মেঘনা ভাঙ্গন কবলিত ৩২ কিলোমিটার জুড়ে দ্রুত বাঁধ নির্মাণ না করলে ভুখন্ড থেকে কমলনগর মানচিত্র মুছে যাবে। নদী গর্ভে হারিয়ে যাবে মানুষের ভিটে বাড়ী। তাই দ্রুত বালূ ভর্তি জিও ব্যাগ ড্যাম্পিং করে বর্ষার ভাঙ্গনের তীব্রতা ও ক্ষয় ক্ষতি কমিয়ে আনার জোর দাবী জানান তারা।
