লক্ষীপুরে ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

নোয়াসংবাদ ডেস্ক :
লক্ষীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন থেকে ৩’শ টি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (২২ জুন,২০১৯) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে একটি দল সদর থানার ৪ নং চররুহিতা ইউনিয়নের রৌশন আলি বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আকবর হোসেন খোকন (৪৯) ওই এলাকার আনোয়ারুল হকের ছেলে।
পরিদর্শক মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে আকবর হোসেনকে তার বাড়ি থেকে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
