লক্ষ্মীপুরে উম্যান এন্ড চাইল্ড এ্যাডভান্সমেন্ট সোসাইটি(ওয়াকাস)এর উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সফিকুল ইসলাম:
লক্ষ্মীপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা উম্যান এন্ড চাইল্ড এ্যাডভান্সমেন্ট সোসাইটি (ওয়াকাস) এর উদ্যোগে এলাকার গরীব ও অসহায় মানুষকে চিকিৎসা সহায়তা হিসাবে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
বৃহস্প্রতিবার (১৫ আগস্ট,২০১৯) সকাল ১০.০০ ঘটিকায় লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগী গ্রামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ও সংস্থার নিজস্ব অর্থায়নে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসক হিসাবে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ সাইক হাসান, এমবিবিএস। ১৫ আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত এলাকার শতাধিক গরীব ও অসহায় মানুষ এই সেবা নেন। এর আগে ঝাউডগী গ্রামে কোন এমবিবিএস ডাক্তার সরাসরি এলাকায় গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার দৃষ্টান্ত নেই। তাই নিজ গ্রামে একজন চিকিৎসক পেয়ে গ্রামের মানুষ খুব খুশি হয়। তারা উম্যান এন্ড চাইল্ড এ্যাডভান্সমেন্ট সোসাইটি (ওয়াকাস)এর উদ্যোগের প্রশংসা করেন।
এই সময় এলাকার গণ্যমান্য বক্তিগন উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থা ইসোলপের নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ, সেডো সংস্থার নির্বাহী পরিচালক হোসাইন চৌধুরী, ওয়াকাস সংস্থার সমন্বয়কারী মোঃ সফিকুল ইসলাম সহ প্রমুখ ।
