শহর সমাজসেবা সমন্বয় পরিষদ নির্বাচন-২০১৯, যুগ্নসম্পাদক পদে মোঃ হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে নূর

সংবাদদাতাঃ
শহর সমাজসেবা সমন্বয় পরিষদ নির্বাচন-২০১৯ আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০ ঘটিকা শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সভাপতি, সহসভাপতি, যুগ্নসম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ মোট ১০টি পদে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনে যুগ্নসম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন হোসেন চৌধুরী ও নূর মোহাম্মদ। তাদের সাথে আর কোন প্রার্থী না থাকায় বেসরকারীভাবে তারা উক্ত পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন বলে জানা যায়। সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ২ অক্টোবর উক্ত পদে ভোট অনুষ্ঠিত হবে। উল্লেখ্য সভাপতি পদে মোঃ আবুল খায়ের স্বপন ও আসাদুজ্জামান চৌধুরী প্রতিদ্বন্ধীতা করছেন।
