লক্ষ্মীপুরে বিশ্ব এইডস দিবস পালিত

সফিকুল ইসলামঃ

‘‘ এইডস নির্মূলে প্রয়োজন,জনগনের অংশগ্রহন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবর(১ ডিসেম্বর,২০১৯) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সিভিল সার্জন ডাঃ আবদুল গফফার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আশফাকুর রহমান মামুন, উপ-পরিচালক,জেলা পরিবার পরিকল্পনা বিভাগ,লক্ষ্মীপুর এবং ডাঃ মোঃ নিজাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নাজমুল হোসেন, ওয়াকাস সংস্থার নির্বাহী পরিচালক সফিকুল ইসলাম, নুর মোহাম্মদ নির্বাহী পরিচালক কোষ্ট, সাবরিনা আক্তার নির্বাহী পরিচালক ওয়াইজ, মোহাম্মদ হোসেন চৌধুরী নির্বাহী পরিচালক সেডো সহ সরকারী ও বেসরকারী সংস্থার নেতৃবৃন্দ।সভায় বক্তারা এইডস এর ভয়াবহতা সর্ম্পকে মানুষকে সচেতন করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।