হিলির আনসার ভিডিপি সদস্যদের ত্রান সহায়তা প্রদান

শাহিনুর আলম শাহিন,হিলি(দিনাজপুর)প্রতিনিধি।।

দিনাজপুরের হিলিতে বৈশিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে সেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্য ও সদস্যাদের মহাপরিচালকের পক্ষ থেকে  চাল, ডাল, আলু, তেল, লবন, সাবান, মাক্স সহ ৩শ বস্তা খাদ্য সহায়তা দিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ।

বেলা ১১টায় জেলা আনসার ব্যাটালিয়নের উপ অধিনায়ক আব্দুল মোতালেব হিলি ১১ আনসার ব্যাটালিয়ন মাঠে সদস্য সদস্যাদের হাতে এসব ত্রান সামগ্রী তুলে দেন।

এসময় হিলি ১১ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজিনা পারভীন উপস্থিত ছিলেন।