মতলব উত্তরের সুলতানাবাদে মায়া চৌধুরীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
করোনা ভাইরাসের দেশব্যাপী ছড়িয়ে পড়ার আতঙ্কে বাংলাদেশে সরকার যখন লক ডাউন এর মাধ্যমে সতর্কতায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় দেশবাসীকে ঘরে থাকতে বলেছেন। দেশের অল্প আয়ের খেটেখাওয়া মানুষেরা পড়েছেন অনেকটাই বিপদে, এরই মধ্যে অনেকের আয়ের পথ বন্ধ হয়েছে। ভ্যান, রিক্সা চালক দিনমজুর যৎসামান্য আয় করা মানুষ গুলো পরিবারের সদস্যদের দু’বেলা খাবার যোগানো অসম্ভব হয়ে পড়েছে।
সেই অসহায় পরিবারের মাঝে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও তাঁর পরিবারের পক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌঁছে দিচ্ছেন। দ্বিতীয় ধাপে মতলব উত্তর ও মতলব দক্ষিণ দু’উপজেলায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে ৮টি ইউনিয়নে বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বিতরণ করা হবে। প্রথম ধাপেও সকল ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১২ মে) সকালে চাঁদপুর মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে কর্মহীন ও অসহায় ৩’শ ৫০ পরিবারের মাঝে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও তাঁর পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়। টরকী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ।
বিতরণ পূর্বে মুঠোফোনে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এটি সকলের জন্য মঙ্গলজনক কিন্তু অনেক নি¤œআয়ের মানুষ সাময়িক সময়ের জন্য সমস্যায় পড়েছেন। আমার নির্বাচনী এলাকার চাঁদপুর-২ আসনের দু’উপজেলার নি¤œআয়ের ও অসহায় মানুষদের কথাটি ভেবে আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রথম ধাপ শেষে দ্বিতীয় আরো ১০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ চলছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হওয়া ও দেশের সার্বিক পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। আমি এ পৃথিবীতে যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমার এলাকার একটি মানুষকেও অনাহারে মরতে দেবো না। আমি যেনো সারাজীবন এলাকার মানুষের সুখেদুঃখে পাশে থাকতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তা’আলা আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত যেন আপনাদের সেবা করে যাওয়ার তৌফিক দান করে।
বিতরণকালে সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আ. কাদির জিলানী, সহ সভাপতি বশির মিয়াজী, সাধারণ সম্পাদক গফুর সরকার, মহিলালীগ নেত্রী তাসলিমা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মৃধা’সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
