করোনা ভাইরাস প্রতিরোধে কালিগঞ্জ থানা পুলিশের মাইকিং

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) স্যারের  সার্বিক দিক নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে কালিগঞ্জ থানা পুলিশ জনসচেতনতামূলক মাইকিং করেন।

বুধবার(১৩ মে) জনাব মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল, সাতক্ষীরা ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হোসেন কালীগঞ্জ থানা এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রনে জনসাধারণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করেন।

দোকানদার ও ক্রেতাদের মাঝে-হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট সীমিত আকারে নিন্মোক্ত সুরক্ষা রেখে করার জন্য অনুরোধ করা হলো-

১। সামাজিক দূরত্ব বজায় রাখুন কমপক্ষে ৩ ফুট,

২। হাত সাবান দিয়ে ২০ সেকেন্ডে ধৌত করবেন,

৩। মাস্ক ব্যবহার করবেন, ৪।হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন,

৫। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন,

৬। প্রয়োজনে পুরুষ মহিলা স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন,

৭। কোন অবস্থাতেই ভিড় জমাবেন না,

৮। নির্দিষ্ট সময়ের মধ্যে কেনাকাটা শেষে বাড়ি ফিরবেন,

 

করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধে কালিগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাইকিং করে ব্যাপক দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।