ফটিকছড়ির ধর্মপুরে রাতের আধাঁরে প্রতিবেশীর উপর হামলা, আটক ২৪

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
ফটিকছড়ির ধর্মপুরে রাতের আধাঁরে ভাড়াতে সন্ত্রাসী দিয়ে হামলার ঘটনা ঘটছে।
গত বৃহস্পতিবার ১৪ মে দিবাগত ১২ টার দিকে এই ঘটনা ঘটে।ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের সামশু বলির বাড়িতে এই ঘটনা ঘটে।স্থানীয় জনতা ও পুলিশ ঘটনাস্থল থেকে ৫ টি সিএনজি ও ২৪ জনকে আটক করে।
অনুসন্ধানে জানা যায়,সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় গোলাফুর রহমান নামক এক ব্যক্তিকে গত দুই মাস আগে সমাজের সকলের সর্বসম্মতভাবে তাকে(গোলাফ) সমাজচ্যুত করার ঘোষনা দিয়া হয়।এরপর থেকে উক্ত সমাজের সমাজপতি আবুল ফজল সওগারসহ সমাজের সকল সদস্যকে নিয়মিত নানা ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ার পাশাপাশি কয়েকবার বহিরাগত সন্ত্রাসী নিয়ে এলাকায় মহড়া দে।এরি ধারাবাহিকতা গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ২০/২৫ জনের বহিরাগত সদস্য নিয়ে প্রতিবেশীদের উপর অতর্কিত হামলা চালায়।তারা সমাজপতি আবুল ফজল সওদাগরের বসত বাড়ি ঘেরাও করে তার পরিবারের লোকজনদের অবরুদ্ধ করে নারীদের শ্লীলতাহানি চেষ্টা করে ও ব্যাপক ভাংচুর করে।বাড়ির লোকজনের চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে গোলাফের ঘরে আশ্রয় নে।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে উপস্তিত হয়ে গোলাফের ঘর থেকে ২৪ জন ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেফতার করে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।তাদের সাথে থাকা ৫ টি সিএনজি অটোরিক্সাও আটক করে।হামলায় অংশ নেয়া সন্ত্রাসীরা হাটহাজারীর ও মানিকছড়ির বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাহানপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এস,আই আবু বক্কর জানান এ ঘটনায় নেতৃত্বদানকারী গোলাফুর রহমানকে প্রধান করে এবং ২৭ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা করা হয়েছে।ঘটনাস্থল থেকে আমরা ২৪ জনকে হাতে নাতে গ্রেফতার করতে সমর্থ হয়েছি,অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলতেছে।
