টেলিমেডিসিন সেবা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
মোবাইল ফোন, ইন্টারনেট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোন চিকিৎসক দূরবর্তী স্থানের কোন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করার পদ্ধতিকে সাধারণত টেলিমেডিসিন বলা হয়।
টেলিমেডিসিন এর সুবিধা:
১) ডাক্তারের চেম্বার কিংবা হাসপাতালে না গিয়ে ঘরে বসেই যে কেউ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণ করতে পারে।
২) স্বল্প সময়ে এবং বিনা খরচে রোগী তার সেবা পেয়ে থাকে।
৩) দূরবর্তী স্থানের রোগীরা ভ্রমণ না করেই চিকিৎসা সেবা নিতে পারে।
৪) গর্ভবতী মহিলা, ছোট শিশু অথবা বয়স্ক রোগীরা খুব সহজে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারে।
৫) করোনা ভাইরাস কিংবা অন্য যেকোন ভাইরাস/ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে হাসপাতাল অথবা ক্লিনিকে না গিয়ে বাসায় থেকে চিকিৎসা সেবা নিতে পারে।
৬) রোগী তার গোপনীয়তা রক্ষা করেই চিকিৎসা সেবা নিতে পারে।
৭) রোগীদের সব ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত রাখতে পারে।
