সাতক্ষীরায় একদিনে করোনা আক্রান্ত ২৪ জন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় নতুন করে একদিনে ২৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে দেবহাটায় ২৩ জন ও আশাশুনিতে ১ জন। এনিয়ে সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত হলেন ২৮জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ জন।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি তার ফেসবুকে স্টাটাসের মাধ্যমে নিশ্চিত করে বলেছেন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
রবিবার( ১৭ মে ) বিকালে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে তাকে জানানো হয়েছে, নমুনা পরীক্ষায় সাতক্ষীরায় ২৪ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে ২৩ জন দেবহাটা উপজেলার এবং একজন আশাশুনি উপজেলার বাসিন্দা। দেবহাটার ২৩ জন নতুন করোনা আক্রান্তের বেশিরভাগ ব্যক্তি অন্য স্থান থেকে সাতক্ষীরা জেলায় এসেছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন।
