করোনা জয় করে অন্যদের জন্য প্লাজমা দিতে চান ফজল করিম

সাজ্জাদ হোসেন,চট্টগ্রাম প্রতিনিধি।।

সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ’র প্রতিষ্ঠাতা ফজল করিম নিজেই একজন করোনা রোগী। আক্রান্ত হয়ে শুয়ে আছেন ফৌজদারহাট বিআইটিআইডি সংযুক্ত আইডিএইচ হাসপাতালে’র আন্তঃবিভাগ ১০৫ নং বেডে। করোনায় আক্রান্ত হয়ে নিজেই যখন জীবন মৃত্যুর সন্ধীক্ষণে তখনও সে স্বপ্ন দেখছে সুস্থ হয়ে কিভাবে অন্যদের প্লাজমা দান করে করোনা মুক্ত করা যায়।তার ইচ্ছা সে সুস্থ হয়ে স্বেচ্ছায় নিজের রক্তের প্লাজমা দান করতে চায় অন্য রোগীদের জন্য।

উল্লেখ্য, ইতোমধ্যে মার্কিন গবেষকরা ছয়শত মানুষের দেহে প্লাজমা থেরাপি পরীক্ষা করেছে, যার মধ্যে ৯০% সফল হয়েছেন।করোনা জয়ীদের প্লাজমা দিয়ে হবে এন্টিভাইরাস থেরাপি।

মুলত: করোনা জয়ীদের দেহে করোনা প্রতিরোধ অ্যান্টিজেন তৈরি হয়, যা দিয়ে করোনা রোগীদের এই বিশেষ থেরাপি দেওয়া যাবে।

ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা কালেকশন শুরু করেছেন।

ফজল করিম এই প্রতিবেদককে জানান, সুস্থ হলে স্বেচ্ছায় ঢাকা মেডিকেলে প্লাজমা দিতে যাবে সে। তার মতে মানুষ মানুষের জন্য, জীবন মানবতার জন্য। আমি নিজে নিয়মিত রক্তদাতা। এখন আমাদের মত করোনা জয়ীদের প্লাজমা দিয়ে যদি মানুষ ভাল হয়, তার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখছি।