ফটিকছড়িতে জে,এইচ,এম গ্রুপ এর পক্ষ থেকে অসহায় ঘরবন্ধী কর্মহীনদের মাঝে চাউল বিতরণ

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।

ফটিকছড়িতে জে,এইচ,এম গ্রুপের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ১ হাজার ৫ শত কেজি চাউল বিতরণ করা হয়।উক্ত গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মেহেদী হাসান বিল্পবের পক্ষে এই খাদ্য সামগ্রী খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।

১৭ মে (রোবাবার) বিকেলে উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রায়হান রুপু।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু তাহের মাসুদ ও রত্নাগর্ভা জননী রাজিয়া মাসুদ এর পুত্র আরমান আল মাসুদ  (এ.এস.পি) এই কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নাজমুল সাকিব,মিজান, আলী হায়দার বাবলু, আনিস উদ্দীন, শুভ, খোকন মুনসুর, মিসকাত, সুমন, বাবলু, ফরহাদ, বখতিয়ার খলজি, মোত্তালিব, সুমনসহ মাইজভান্ডার সূর্যোদয় নবীন সংঘের সকল সদস্যবৃন্দরা।