করোনা আক্রান্ত রোগী মৃত্যু দাফন ও জানাজা বাঁধা দেয় এলাকাবাসী

সাজ্জাদ হোসেন,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড এর বিবিরহাট,পশ্চিম পাড়া, সৈয়দ সলিমুল্লাহ শাহ বাড়ি নিবাসি সৈয়দ মোঃ জসিম উদ্দিন, পিতা- মরহুম কামাল উদ্দিন আজ সকালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন।
তিনি তীব্র শ্বাসকষ্ট অনুভব করায় করোনা পরীক্ষা করেন কিন্তু তার রিপোর্ট এখনো আসেনি তাই উনার মৃত্যুর পরে এলাকার কিছু লোক করোনা পজেটিভ উনার লাশ দাফন সম্পন্ন করতে বাঁধা প্রদানের চেষ্টা করেন।
অত্র ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর হাজ্বী মোঃমোবারক আলী ভাই উক্ত স্থানে উপস্থিত থেকে সকল সাস্থ সুরক্ষা মেনে জানাজা ও লাশ গোসল,দাফন ও কবরস্থ করা সহ সমস্ত কার্যক্রম তিনি দূর থেকে তদারকি করেন সবার জন্য পিপিই এর ব্যবস্থা ও সকল সাস্থ সুরক্ষার সরঞ্জমাদি ব্যবস্থা করেন ও জীবানু নাশক ছিটানোর ব্যবস্থা করেন।
এসময় মোবারক ভাইয়ের নির্দেশে উক্ত দাফন, কাফন,লাশ গোসল ও জানাজা সম্পন্ন করিয়ে কবরস্থ করেন
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ৪৩নং আমিন শিল্পাঞ্চল, চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ।
ছাত্রলীগ ও যুবলীগ এবং আরবান কমিউনিটি ভলেন্টিয়ার এর কয়েকজন নেতৃবৃন্দ জানাজাতে ও অংশগ্রহণ করেন।
