বানিয়াচং এ আবারও এক নারী করোনায় আক্রান্ত

এইচ. এম.খাইরুজ্জামান রাজীব,বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি।।
বিশ্ব ব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এর সংক্রমণে প্রতি দিন ই সমগ্র বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। থেমে নেই আমাদের বাংলাদেশে ও। বিশ্বের অন্যান্য দেশের মত আমাদের দেশে ও প্রতিনিয়ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাতে ও করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।এখনও পর্যন্ত এই উপজেলায় ১১ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। সর্বশেষ এই তালিকায় নতুন করে এক মহিলা যুক্ত হয়েছে। মহিলাটি বানিয়াচং উপজেলার দক্ষিণ নন্দী পাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদী মোহাম্মদ শাহপরান।
উল্লেখ্য যে, গত ১৬ ই মে বানিয়াচং উপজেলায় ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছিল। তাদের মধ্যে একজন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্স ছিলেন। আজ আবারও একজন মহিলার করোনা পজিটিভ হলো এই নিয়ে বানিয়াচং উপজেলাতে ২ জন মহিলা রোগী সনাক্ত হলো।
