লক্ষ্মীপুরে করোনায় নতুন আক্রান্ত ২২ জন

কাজী নাঈম ,লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের নতুন করে আরো ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১৩৩ জন । চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৪০ জন

বৃহস্প্রতিবার (২১ মে) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বৃহস্পতিবার দুপুরে ১৬ জন এবং রাতে জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়। এছাড়া এদিন ঢাকা থেকে একজন করোনারোগী লক্ষ্মীপুরে আসে

এদিকে জেলাতে দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন। এদের মধ্যে একজন সদর একজন রামগঞ্জ উপজেলার বাসিন্দা। করোনা শনাক্ত হওয়ার আগেই তারা দুজন মারা যায়

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুরে ৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে জনের দেহে করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তকৃতদের জন সদর উপজেলার বাসিন্দা এবং একজন কমলনগরের। সদরের একজন করোনা উপসর্গ নিয়ে মারা যাবার পর তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ফলাফল আসে

এদিন দুপুরে একই পরীক্ষাকেন্দ্র থেকে ৩৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে ১৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে সদর উপজেলার নয়জন, রামগঞ্জের পাঁচজন, রায়পুরের একজন এবং কমলনগরের একজন