শরীয়তপুর থেকে পালিয়ে আসা করোনা রোগী উদ্ধার

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা থেকে উদ্ধার করা হয় শরীয়তপুর থেকে পালিয়ে আসা করোনা রোগীকে।
পালিয়ে আসা রোগীর নাম-ডাবলু মোল্লা (২৬),পিং: মৃত মানছুর মোল্লা,গ্রাম: কোডন্দা,ইউনিয়ন: আশাশুনি সদর, আশাশুনি সদর, সাতক্ষীরা।
শরীয়তপুরে, আঙ্গুরা ইউনিয়নে ধান কাটতে গিয়ে লক্ষণ প্রকাশ পেলে, সেখানে কোয়ারেন্টিনে রেখে গত 17-05-20 তারিখ টেস্ট করা হয় ।
পরবর্তীতে গত 21-05-20 তারিখ রিপোর্ট পজিটিভ হওয়ায় তাকে সেখানে আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলে সে পালিয়ে ট্রাক যোগে সাতক্ষীরা আসে।
শরীয়তপুর থেকে সংবাদ পেয়ে চেকপোস্ট বসানো হলে সে কৌশলে মাছের ট্রাকে শুক্রবার(২২ মে) ভোরে আশাশুনিতে পৌঁছে ঘেরের ঘরে পালিয়ে থাকে।
সেখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে সকালে মেডিকেল টিম সহ তাকে উদ্ধার করে তার নিজ বাড়িতে আইসলেশনে রাখা হয়েছে। তার স্ত্রী, মাতা, ২সন্তান, বোন ও বোনের ১ সন্তান সহ পুরো বাড়ি লক ডাউন করা হয়েছে! এলাকায় সতর্কতা মূলক মাইকিং, লাল পতাকা ও লক ডাউন সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে।
