শ্যামনগর ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরণ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও ঢেউটিন বিতরণ করা হয়।
শুক্রবার(২২ মে)শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী অঞ্চলে সুপার সাইক্লোন “আম্পান” এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন মান্যবর কমিশনার, খুলনা বিভাগ ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার ও সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এসময় তিনি ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করেন।
এসময়ে তিনি ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্য বলেন, উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই সরকারের কাছে পর্যাপ্ত চাউল ও খাদ্য সামগ্রী মজুদ আছে। “আম্পান” এ ক্ষতিগ্রস্থদের সকলকে অবিলম্বে সহায়তা প্রদান করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গিফারী,শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন সহ আরো অনেকে ।
