লক্ষ্মীপুর বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ইসমাইল হোসেন পাঠান

মজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর।।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি দমন সোসাইটির লক্ষ্মীপুর জেলার সভাপতি এবং বিশিষ্ট সমাজ সেবক  ইসমাইল হোসেন পাঠান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি আরও বলেন, ‘পবিত্র রমজান মাসে এবার একটু ভিন্ন ভাবে পালন হচ্ছে। করোনা ভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে। তাই বর্তমানে কর্মহীন মানুষ খুবই অসহায় ভাবে ঈদ কাটাচ্ছে। তাই তিনি নিজের এবং পরিবারের জন্য ঈদের শপিং না করে সেই টাকা খেটে খাওয়া, কর্মহীন, হতদরিদ্রের মাঝে বন্টন করে দিয়েছেন। এবং তাদের সাথেই ঈদ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি সবার কাছে দোয়া ছেয়ে বলেন, আল্লাহ যেন এ মহামারি দূর করে দেয়। এবং সকলেই সরকারের বিধি-বিধান মেনে ঈদ উদযাপন করবেন। সকলের দীর্ঘায়ু কামনা করছি।