চাঁদগাও প্রথম করোনা রুগী সনাক্ত, বাড়ী লকডাউন

শাহাদাত হোসেন,চাঁদগাও(চট্টগ্রাম)প্রতিনিধি।।
চট্টগ্রামের চান্দঁগাও থানার মৌলভী পকুর পাড়ে প্রথম করোনা রুগী সনাক্ত হয়েছে। তিনি ঔষধ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি ( গ্লোব ফার্মা)।
জানা যায়, তিনি গত কয়েকদিন যাবৎ জ্বর, কাশি বমি আর ডায়রিয়া নিয়ে ভুগছিলেন। পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গেলে কভিড ১৯ পজিটিভ পাওয়া যায়।
তার নিজ বাড়ি ভোলায়, এখানে মৌলভী পুকুরপাড়স্থ আছহাব ম্যানশন এর নিচতলায় ব্যাচেলর হিসেবে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন।
গতকাল রাতে স্থানীয় প্রশাসন এসে বাড়িটি লকডাউন করে দিয়ে যান।
