চট্টগ্রামে আরো একজন ডাক্তার করোনায় আক্রান্ত

সাহাদাত হোসেন,চাঁদগাও(চট্টগ্রাম) প্রতিনিধি।।

নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ও আইসিইউ ইনচার্জ ডাঃ মোঃ কাউসার আলম করোনায় আক্রান্ত হয়েছেন।বর্তমানে তিনি নগরীর নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

জানা যায় তিনি করোনাকালীন সময়ের প্রথম থেকেই উক্ত হাসপাতালে আইসিইউ তে মুমূর্ষ  রুগী দের চিকিৎসা দিয়ে আসছিলেন। ধারনা করা হয় একজন রুগী করোনা লক্ষণ গোপন করে চিকিৎসা নিলে তিনি আক্রান্ত হন। প্রথমে তার শরীরে জ্বর, কাশির উপস্থিতি থাকলে ও তিনি বর্তমানে অনেকটাই সুস্থবোধ করছেন।

ডাঃ কাউসার আলম চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার ইছামতী গ্রামের ( ৯নং ওয়ার্ড),  তালুকদার বাড়ির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায় তিনি করোনা কালীন সময়ের চট্টগ্রামের রাংগুনিয়ায় টেলিমেডিসিন সেবার সাথে ও যুক্ত এই পর্যন্ত তিনি অনেক লোক কে টেলিমেডিসিন সেবা দিয়েছেন।

রাংগুনিয়ার মানুষের প্রাণের মানুষ,  মানবিক ডাক্তার খ্যাত ডাঃ কাউসার আলমের দ্রুত সুস্থতা কামনা করছেন গ্রামের সাধারণ মানুষ।