রাজধানীতে বয়ে গেল ঘণ্টায় ৮৩ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়া

অনলাইন ডেস্ক।।

আজ বুধবার(২৭ মে) ভোরে রাজধানী ঢাকার উপর দিয়ে বয়ে গেল ঘণ্টায় ৮৩ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানান, আজ ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ঘণ্টায় ৮৩ কিলোমিটার আগারগাঁও এলাকায় ৭৮ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। সাথে বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। ঢাকা ছাড়াও দেশের অনেক এলাকায় বৃষ্টিপাত ঝড়ো হাওয়া বয়ে গেছে

ঢাকায় আজ ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।ঢাকায় আজ বুধবার রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে

আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, রংপুর খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে

পাশাপাশি আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে