হাতিয়ায় দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে নৌ-বাহিনীর ত্রাণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়া নৌ বাহিনী কন্টিনজেন্ট স্থানীয় জাহাজমারা ইউনিয়নের ৭০ টি দরিদ্র দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে

রবিবার(৩১মে) সকাল সাড়ে ১১টায় জাহাজমারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে হাতিয়া নৌ কন্টিনজেন্ট টু আইসি লেঃ আফজাল নৌ বাহিনীর অন্যান্য সদস্যসহ সামাজিক দূরত্ব বজায় রেখে বরাদ্ধকৃত প্রত্যেকের হাতে চাল ডাল তেলসহ দ্রব্যপন্যের ত্রাণ সামগ্রীর একটি মিনি বস্তা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন জাহাজমারা ইউপি চেয়ারম্যান এ্যডভোকেট মাসুম বিল্লাহ ইউপি সদস্য বৃন্দ

নৌ বাহিনীর টু আইসি লেঃ আফজাল জানান, এটা তাদের নিজস্ব তহবিল থেকে দরিদ্র দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের চলমান কার্যক্রম। আগামীদিন নিঝুমদ্বীপ ইউনিয়নের দুস্থ অসহায় দরিদ্র জনসাধারণের মাঝে আমাদের আরো বেশী পরিমাণের ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসুচি রয়েছে। তাহা ছাড়া আমাদের নিয়মিত পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রয়েছে