নোয়াখালীতে আরো ৮১ জনের করোনা শনাক্ত,এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭৬৯

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে মারা গেছেন ৩ জন।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
তিনি জানান, নোয়াখালীতে নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭৬৯ জন। নতুন করে ৩ জন সহ মোট মারা গেছেন ১৭ জন। ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে ৩৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৬২৬ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন।
