নোয়াখালীতে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১ সহ আহত ৮

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, বসতবাড়িতে হামলা, ভাঙচুর গুলির ঘটনা ঘটেছে। ঘটনায় গুলিবিদ্ধসহ সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়।

সোমবার (১জুন ) বিকালের দিকে উপজেলার বালিয়াকান্দি গ্রামে ঘটনা ঘটেছে। ঘটনায় আব্দুল গোফরান নামের এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ

স্থানীয়রা জানায়, বালিয়াকান্দি গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার গোফরানের সাথে একই বাড়ির মাঈন উদ্দিনের সঙ্গে একটি পুকুরের অংশীদারিত্ব নিয়ে বিরোধ চলে আসছে। নিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়েছে। বিরোধের জের ধরে সোমবার বেলা আড়াইটার দেকে গোফরান মেম্বার জোর পূর্বক পুকুরে মাছ ধরতে জাল ফেললে মাঈন উদ্দিন বাধা দেয়। পরে গোফরান মেম্বার তার লোকজন নিয়ে চলে যায়। বিকেল ৩টার দিকে গোফরান তার নাতি গোলাম মোস্তফাসহ ২০২৫ জনের একদল বহিরাগত সন্ত্রাসী নিয়ে মাঈন উদ্দিনের ঘরে অতর্কিত হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি করলে মাঈন উদ্দিন গুলিবিদ্ধসহ সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং গোফরান মেম্বারকে আটক করে

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় সাবেক ইউপি সদস্য গোফরানকে আটক করা হয়েছে। গুলিবিদ্ধসহ আহতদের পরিবারের পক্ষ থেকে মামলার দায়ের করা হচ্ছে