লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা।।
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান আশিক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(০১জুন)দুপুরে রামগতি পৌরসভার চর হাসান হোসেন এলাকা থেকে আশিককে গ্রেফতার করে পুলিশকে। সোমবার (১ জুন) বিকেলে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।আশিক একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
থানা পুলিশ জানায়, ক্ষতিগ্রস্ত ছাত্রী স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। তাকে প্রতিবেশি যুবক আশিক দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। রোববার (৩১ মে) রাত ৯টার দিকে আশিক কৌশলে ওই ছাত্রীকে ঘর থেকে ডেকে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে গেলে আশিক পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার সকালে রামগতি থানায় আশিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মামলার পরপরই ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককেও গ্রেফতার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
