দেশ বিখ্যাত প্রবীণ আলেমে দ্বীন হযরতুল আলহাজ্ব আল্লামা নুরুল ইসলাম হাসেমি সাহেবর ইন্তেকাল

আতিক নজরুল,ফটিকছ(চট্টগ্রাম)প্রতিনিধি।।
উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন,আহলে সুন্নাত ওয়াল জমাআত এর সম্মানিত চেয়ারম্যান,বিশিষ্ট ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশের শীর্ষস্থানীয় প্রবীণ আলেমেদ্বীন,ওস্তাজুল ওলামা, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী হুজুর মঙ্গলবার(০২ জুন) ভোর ৫ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাত ৯ টার সময় দরবারে হাশেমীয়া আহসানুল উলুম গাউছিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ময়দানে উনার জানাজা অনুষ্ঠিত হয়।মৃত্যুকালে উনার বয়স হইছিল ৯২ বছর।
হযরতের ইন্তেকালে কক্সবাজারে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শোকবার্তা জ্ঞাপন করেছেন।ভিন্ন ভিন্ন বিবৃতিতে শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া ইমামে আহলে সুন্নাতের আত্মার মাগফিরাত কামনা করে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে তাহলিল, মিলাদ মাহফিল ও মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছে।
