শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে “মশক নিধন অভিযান-২০২০”,কার্যক্রম উদ্বোধন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

আজ বুধবার(৩ জুন) শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ২০২০ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা  পরিষদের চেয়ারম্যান জনাব আতাউল হক দোলন।শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আ ন ম আবুজার গিফারী, সহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।