সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতে মসজিদ ভিত্তিক অনুদান প্রদান

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে মসজিদ ভিত্তিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ বুধবার(৩ জুন) শ্যামনগর উপজেলার ৬৬২ মসজিদের অনুকূলে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রাপ্ত ৫০০০ টাকা করে মোট ৩৩ লাখ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান জনাব আতাউল হক দোলন,ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন সহ গন্যমান্য ব্যক্তি বর্গ।
