দেশে নতুন করে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরো ১২৫৬ জন

অনলাইন ডেস্ক।।
দেশে নতুন করে ১ হাজার ২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার(০২ জুন) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ গেজেট প্রকাশ করা হয়।
এ নিয়ে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা হল ২ লাখ ৩৫ হাজার ২৫৬ জন। মুক্তিযোদ্ধা কাউন্সিল ১৩৭৪ জনের নাম সুপারিশ করলেও মন্ত্রণালয় প্রয়োজনীয় তথ্য প্রমাণ না থাকায় বাকিদের গেজেট জারি স্হগিত রেখেছে।
এবারের গেজেটে একজন শহীদ মুক্তিযোদ্ধার নাম অন্তভুক্ত করা হেয়েছে। নতুন মুক্তিযোদ্ধার সবাই বেসামিরক। এবার ঢাকা বিভাগ থেকে ৩৯০ জন, রাজশাহী থেকে ১৯১ জন, বরিশালের ১০৬ জন, রংপুরের ৮১ জন, সি্লেটের ১৫১ জন, ময়মনসিংহের ৪৮ জন, চট্টগ্রামের ২৮৮ জন রয়েছেন।
