বুড়িমারি পণ্যবাহী ট্রাক থেকে জোর করে চাঁদা আদায়ের চেষ্টা, বাঁধা দিলে ট্রাক চালক কে মারধর

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা বুড়িমারি স্থল বন্দরে পণ্যবাহী ট্রাক থেকে জোর করে চাঁদা আদায়ের চেষ্টা,বাঁধা দিলে ট্রাক চালক কে মারধর করে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা।পুলিশ বলছে চাঁদা উত্তোলন নিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের উত্তেজনা সৃষ্টি হয়েছিল আমরা শান্ত করেছি উভয় পক্ষকে।
বৃহস্পতিবার ৪জুন সন্ধ্যায় বুড়িমারি স্থল বন্দর থেকে ছেড়ে যাওয়া পন্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা উত্তোলন করে বুড়িমারি ট্রাক শ্রমিক ইউনিয়ন, কয়েকজন ট্রাক চালক চাঁদা উত্তোলনে বাঁধা দিলে,বুড়িমারি ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা ট্রাক চালক সুমন,রবিউল কে মারধর করে।এ সময় বন্দরে থাকা ট্রাকের বিক্ষুব্ধ চালকরা ঢাকা বুড়িমারি মহাসড়ক অবরোধ করেন।
বুড়িমারি ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত ট্রাক চালকদের মারধরের ঘটনা স্বীকার করে বলেন আমি ঘটনা শুনেছি।এদিকে বুড়িমারি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাব হোসেন ট্রাক চালকদের মারধরের ঘটনা অস্বীকার করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বলেন,কাউকে মারধরের ঘটনার অভিযোগ আমরা পাইনি,ট্রাকে চাঁদা উত্তোলন নিয়ে বুড়িমারি ট্রাক শ্রমিক ইউনিয়নের বিবাদ মান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর শুনে, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেই।ট্রাক থেকে কোন চাঁদাবাজি আমরা হতে দেব না,কেউ চেষ্টা করলে আমরা আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবো।
