আজ বাংলাদেশ আসছেন ডাক্তার ফেরদৌস খন্দকার

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
মানবতার খ্যাতিমান ডাক্তার ফেরদৌস খন্দকারের করোনা ভাইরাসের বিভিন্ন দিক নিয়ে প্রতি নিয়ত সূদুর আমেরিকা থেকে লাইফ অনুস্টান করে অনেক জনপ্রিয়তা পেয়েছেন । আমেরিকার মত দেশে বাসায় বাসায় গিয়ে করোনার রুগীর সেবা দিয়ে যাচ্ছিলেন ।
আজ রবিবার(৭ জুন ) তিনি আমেরিকা ছেড়ে নিজের মাতৃভূমি বাংলাদেশে যাচ্ছেন করোনা রুগীর সেবা দেয়ার জন্য ।
জীবনকে বাজি রেখে যারা মানবতার কাজে নিজেকে উৎসর্গ করে সমাজ ও দেশের কাজ করেন। তারাই যুগ যুগ ধরে মানুষের মনি কোঠায় উজ্জল তারার মত জ্বলতে থাকবে ।
দেশের কিছু কিছু ডাক্তার যেখানে চেম্বার বন্ধ করে করোনার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে , সেখানে এই দু:সাহসিক সৈনিক বিদেশ ছেড়ে নিজের মাতৃভূমির মানুষের সেবায় দেশে যাচ্ছেন শুনে ওঁনার প্রতি শ্রদ্ধা-ভক্তি ভালবাসা শতগুণ বেড়ে গেল বিনম্র সালাম মহামারি করোনা ভাইরাসের সন্মুখ যোদ্ধা ড.ফেরদৌস খন্দকারের ।
