রামপালে সাংবাদিক সুজনকে অপহরণ চেষ্টা,”তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি”র নিন্দা

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট জেলার রামপাল উপজেলায় যুগান্তর পত্রিকার প্রতিনিধি সুজন মজুমদারকে(৩৫)অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এতে নিন্দা জানিয়েছেন “তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি”।
মঙ্গলবার(০৯ জুন) রাতে তাকে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
তিনি ওই দিন পেশাগত দ্বায়িত্ব পালন শেষে হুড়কাস্থ তার নিজ বাড়িতে ফিরে যান। এরপর তিনি তার অসুস্থ পিতার জন্য ঔষধ নিতে যান পার্শবর্তী ঝলমলিয়া দীঘির পাড়। সেখান থেকে ফেরার পথে একদল দূর্বৃত্ত তার গতিরোধ করে অপহরণের চেষ্টা চালায়। এসময় তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করেন।
সাংবাদিক সুজন মজুমদার জানান, হুড়কা গ্রামের সত্যজিত বিশ্বাস ও তার পুত্র নিত্য বিশ্বাস তাকে অপহরণের চেষ্টা চালায়। এলাকাবাসী তাকে উদ্ধার করেন। তবে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।
বিষয়টি তাৎক্ষনিকভাবে হুড়কা ইউপি চেয়ারম্যান তপন গোলদার এবং রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন কে অবহিত করা হয়েছে।
সাংবাদিক সুজন মজুমদারকে এভাবে অপহরণেন চেস্টা কারীদের এবং তার উপর অতর্কিত হামলাকারীদের খুজে বের করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছেন “বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির” বাগেরহাট জেলা শাখার আহবায়ক সাংবাদিক মোঃ আলী আজগর খাঁন,সদস্য সচিব,সাংবাদিক মোঃ মারুফ হোসেন,সদস্য,বায়জিদ হোসেন,শেখ রাফসান, ইয়াসির আরাফাত,এমরান হোসেন বাবুল,আখি আকতার,জান্নাতুল রুপা আক্তার,রওশনারা কেয়া আক্তার, গাজী টুটুল,মাসুদ পারভেজ,মোঃ হেলাল মল্লিক,মোঃ জাহানজেব কুদরতি,মোঃ আব্দুল্লাহ,সুজন মজুমদার,রনি মোল্যা,টি,এম,রনি সাগর,মোঃ হাফিজুর রহমান,আলী আজীম সহ প্রমুখ।
