লালমনিরহাটে করোনায় একজনের মৃত্যূ, করোনা সংক্রামন বেড়ে যাওয়ায় জেলা বাসী শংকিত

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলায় প্রথম করোনা সংক্রামিত রোগীর মৃত্যূ হলো।জেলায় করোনা সংক্রামন বেড়ে যাওয়ায়,সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে প্রশাসনকে শক্ত হবার অনুরোধ করছেন সাধারন নাগরিক গন।
শনিবার(১৩ জুন) লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা টংভাংঙা ইউনিয়ন বড়াইপাড়া গ্রামের, আব্দুল সাত্তারের ছেলে মৃত কেরামত আলীর করোনা রিপোর্ট পজিটিভ আশায়, জেলায় প্রথম করোনা সংক্রামিত হয়ে মৃত্যূর খবর নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডাঃনির্মেলেন্দু রায়।
জেলা সিভিল সার্জন ডাঃনির্মেলেন্দু রায় জানান মৃত কেরামত আলী (৩৯) বান্দারবন জেলায় এলক্যো ফার্মাসিটিকেলস এ বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন,গত ০৬জুন তার নিজ বাড়ী হাতিবান্ধায় ফিরে আসেন।পরের দিন তার শরীর ব্যথা জ্বর অনুভব হলে, তার পরিবার রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করেন, চিকিৎসাধীন অবস্থায় ০৯জুন মঙ্গলবার তিনি মৃত্যূবরন করেন।খবর পেয়ে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃত কেরামত আলীর নমুনা সংগ্রহ করে রংপুর পিসি আর ল্যাবে ১১জুন পাঠান।শনিবার ১৩জুন মৃত কেরামত আলীর রিপোর্ট পজিটিভ আসে।জেলায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যূবরন করার খবর নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।
লালমনিরহাট জেলায় ধীরে ধীরে করোনা সংক্রামিত হবার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন জেলার মানুষ।জেলার পাঁচটি উপজেলায় এ পর্যন্ত ৬১জন সংক্রামিত হয়েছেন, তার মধ্যে ৩১জন ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন অবশিষ্ট ৩০জন আইশোলেসনে চিকিৎসাধীন রয়েছেন।
