সাতক্ষীরা জেলা পরিদর্শনে এসেছিল খুলনার অতিরিক্ত ডিআইজি

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

শনিবার(১৩ জুন)জনাব এ,কে,এম,নাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জ, খুলনা স্যার   অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরা এর অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শন কালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরা জনাব মির্জা সালাহউদ্দিন এবং অফিসার ইনচার্জ, সদর থানা ও অফিসার ইনচার্জ, কলারোয়া থানা সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম), খুলনা রেঞ্জ, খুলনা, সদর সার্কেল অফিসের রেজিস্টার পত্র দেখেন। তিনি সদর থানা এবং সাতক্ষীরা থানার অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত, তদারকী ইত্যাদি ব্যাপারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স অ্যান্ড ক্রাইম), খুলনা রেঞ্জ, খুলনা স্যার খুলনার উদ্দেশ্যে রওনা করেন।