শ্যামনগরে উদ্ধার করা সরকারি গম বিতরণ করেছেন পুলিশ সুপার

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সুপার সাইক্লোন আমফানের পরবর্তী কালীন সময়ে অসহায় দূরর্দশাগ্রস্থদের মাঝে সরকারী গম উদ্ধার পূর্বক বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী ৪৮ টন গম বিতরণ করা হচ্ছে ।
শ্যামনগর থানাধীন গাবুরা ইউনিয়নসহ শ্যামনগরের বিভিন্ন দূর্গম পল্লিতে উক্ত ত্রান সামগ্রী বিতরণ করেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার), পুলিশ সুপার, সাতক্ষীরা । তালিকা অনুযায়ী গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নে একহাজার পরিবারের মাঝে ১৪ কেজি হারে বিতরণ করা হয়।
উক্ত গম বিতরণ সময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম,শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা সহ পুলিশ সদস্যরা।
