শ্যামনগরে ড্রিংকিং ওয়াটার এর শুভ উদ্বোধন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সোমবার( ১৫ জুন ) বিকাল ৫ টায় বাদঘাটা ইয়ং স্টার ক্লাব এর সম্মুখে শ্যামনগরে ড্রিংকিং ওয়াটার এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর পাবলিক প্রসিকিউটর ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ (প্রস্তাবিত পৌরসভা) এর সুযোগ্য চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু।

বাদঘাটা ইয়ং স্টার ক্লাব এর সম্মুখে অবস্থিত বাণিজ্যিক এই প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তরুণ উদ্যোক্তা আব্দুল মজিদ ও রহমত আলি এর যৌথ বিনিয়োগ প্রকল্পটি অত্র অঞ্চলের মানুষের জন্য স্বল্প মূল্যে নিরাপদ খাবার পানি সরবরাহ করবে আশাকরি।