রাউজানে আইসোলেশন সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছেন ফারাজ করিম চৌধুরী

এম.জামশেদুল আলম,রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।
দেশে করোনা রোগী দিন দিন বৃদ্বি পাচ্ছে, আক্রান্তের সংখ্যা লাখ পেরিয়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রাউজনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এরিমধ্যেই রাউজানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা শত পেরিয়েছে।
করোনা পাদুর্ভাবের শুরু থেকেই রাউজানের জন-সাধরনের জন্য কাজ করে গেছেন রাউজনের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ও তার পুত্র ফারাজ করিম চৌধুরী। ত্রান, অর্থসহ বিভিন্ন ভাবে মানুষদের পাশে থেকে কাজ করেছেন। সেই কাজের ধারাবাহিকতায় এইবার রাউজানে আইসোলেশন সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছন ফারাজ করিম চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যাক্তিগনের অনুরুধে তিনি এই সেন্টার তৈরির উদ্যোগ গ্রহণ করেন করেন বলে জানান তিনি তার ফেইসবুক পেইজে।
তিনি (ফারাজ করিম চৌধুরী) তার ফেইসবুক পেইজে লিখেন, “আমরা সকলেই মিলে বেসরকারিভাবে রাউজান ও পার্শ্ববর্তী এলাকার মানুষের দাবীর পরিপ্রেক্ষিতে, আমি একটি পরিপূর্ণ আইসোলেশন সেন্টার নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। তবে এই কাজটি করার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমার প্রয়োজন। আপনারা আমাকে ছোট ছোট সহযোগিতা করবেন কি?” তিনি এই স্টেটাস দেওয়ার সাথে সাথে তার উদ্যোগকে সমর্থন জানিয়ে শত শত মন্তব্য করেন রাউজানবাসী সহ অন্যান্য উপজেলার লোকজন।
অন্য স্টেটাসে তিনি সকলের থেকে সামর্থ্য অনু্যায়ী সহযোগীতা চেয়েছেন এবং তিনি জানান নিজের ব্যাক্তিগত তহবিল থেকে তিনি ৫ টি ৭ লিটার এর অক্সিজেন সিলিন্ডার প্রদান করবেন এই আইসোলেশন সেন্টারে।
