রাউজানে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ব্যাক্তিদের কাফন-দাফন করবেন আরিয়ান কবির ইরফান

এম.জামশেদুল আলম,রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।

রাউজানে করোনা উপসর্গ নিয়ে বা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কারীদের কাফন-দাফন করবেন রাউজানের ছাত্রলীগ কর্মী।

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যাক্তিদের কেউ কাফন-দাফন করতে ও জায়নাজার সালাত আদায় করতে আসেনি। এমতাবস্থায় সারাদেশ বিভিন্ন সংগঠনের উদোগে করোনায় মারা যাওয়া ব্যাক্তিদের কাফন-দাফন সহ জায়নাজার সালাত আদায় করে যাচ্ছেন। এরি ধারাবাহিকতায় রাউজানে ও সাংসদ পুত্র ফারাজ করিম এর উদোগে ৪০জন সদস্য বিশিষ্ট একটি সেচ্ছাসেবী দল গঠন করছেন কাফন-দাফনের জন্য।

এইবার রাউজানে তাদের পাশাপাশি কাজ করতে আগ্রী হয়েছেন রাউজানে কিছু তরুণ। রাউজান উপজেলা ছাত্রলীগের সদস্য আরিয়ান কবির ইরফান এর উদোগে ১০জন বিশিষ্ট একটি দল গঠন করেন।

তিনি(আরিয়ান কবির ইরফান) বলেন, আমাদের রাউজানে এখন দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্বি পাচ্ছে। তাই আমি ভাবলাম যারা এই ভাইরাসে মারা যাচ্ছে তাদের জন্য কাজ করি।সেইজন্য আমি আমার বন্ধদের নিয়ে কাজে নেমে যায়। আমরা কাজ করে যাচ্ছি এবং সামনে প্রয়োজনে সারাদেশে কাজ করবো আমরা। এই কাজে আমাদেরকে সহযোগীতা করছেন রাউজান প্যানেল মেয়ের জনাব জমির উদ্দিন পারভেজ ভাই ও রাউজান উপযেলা ৭নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আজাদ হোসেন আজাদ ভাই।

আরিয়ান কবির ইরফান

মোবাঃ+880 1625-474240

রাউজান,চট্রগ্রাম।