রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ডি

শেখ আল মামুন,সাতক্ষীরা।।

শুকনো কাশিসহ গলা ব্যথা, শ্বাসকষ্ট, জ্বর, ক্লান্তি এবং শরীর ব্যথা করোনা আক্রান্তের প্রাথমিক লক্ষণ।

করোনায় আক্রান্ত হয়  ফুসফুস। বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাই মুলতঃ বেশী অরক্ষিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন ধরে শরীরে ভিটামিন ‘ডি’ ঘাটতি থাকলে ফুসফুসের  কার্যক্ষমতা কমতে পারে।

ভিটামিন ‘ডি’ ফুসফুসে বড় ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে। ভিটামিন ‘ডি’-এর সবচাইতে বড় উৎস হল সূর্যের আলো এবং শরীরের প্রতিটি কোষেই ভিটামিন ‘ডি’ গ্রহণকারী গ্রন্থি বিদ্যমান।

দেশের এই পরিস্থিতিতে, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।